বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ২৩ মিনিটে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২।
 
কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, গাজীপুর, জামালপুর, টাঙ্গাইল, নরসিংদী, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর জেলা।
 
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম থেকে ২০ কিলোমিটার দূরে। যার প্রভাব পড়ে বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার এবং চীনে। সেখানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 
দশ সেকেন্ডের বেশি স্থায়ী এ ভূমিকম্পে কেঁপে ওঠে ঘরবাড়ি। এরই মধ্যে টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত তথ্য শেয়ার করছে সবাই। ভূমিকম্পের ফলে আসাম এবং গুয়াহাটির বেশ কয়েটিস্থানে দেয়াল ধসে যাওয়ার খবর পাওয়া গেছে। লোকজনকে আতঙ্কে বাইরে বের হয়ে আসার ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে।
 
 
রিখটার স্কেলে ৫ থেকে ৫ দশমিক ৯ পর্যন্ত মাত্রাকে মাঝারি ধরনের ভূমিকম্প বলা হয়। আর ৪ দশটিক ৯ মাত্রার ভূমিকম্প হলে তাকে মৃদু ভূমিকম্প। আর ৬ হলে শক্তিশালী ভূমিকম্প বলা হয়।