
শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে ‘শেখ রাসেল দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এ প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল এঁর ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৮ অক্টোবর সোমবার শেরপুর জেলা প্রশাসক এর কার্যালয়ে স্থাপিত প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার শেরপুর আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রেজাউল হক, টিআই-১ জাহাঙ্গীর আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সদর থানা বন্দে আলী মিয়া-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।