পাঁচবিবির কুসুম্বা ইউপির ১৩ শত পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
পাঁচবিবির কুসুম্বা ইউপির ১৩ শত পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

নিরেন দাস,জয়পুুরহাটঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৭ নং কুসুম্বা ইউনিয়নের ১৩ শত পরিবারকে ভিজিএফ এর চাল উপহার দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৭ জুলাই) দুপুরে জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাড.সামছুল আলম দুদু-এমপি প্রধানমন্ত্রীর পাঠানো ঈদ উপহার চাল বিতরণের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন,কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল,ইউপির সকল ইউপি সদস্য,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।