জয়পুরহাটের পাঁচবিবিতে আমন ধান- চাল সংগ্রহের শুভ উদ্বোধন
জয়পুরহাটের পাঁচবিবিতে আমন ধান- চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আব্দুল কাইয়ুম, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি সরকারী খাদ্যগুদামে চলতি আমন মৌসুমে আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল শহীদ মুন্না।
বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা খাদ্যগুদাম চত্তরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ধান-চাল সংগ্রহ কার্যক্রমে উপজেলার ৪ টি আটো রাইস ও ১৫ টি হ্যাসকিং মিল ২ হাজার ৬৮ মেঃ টন চাল দেওয়ার চুক্তিবদ্ধ হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেন, পৌর- মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সিরাজুল ইসলাম সরকার, কৃষি কর্মকর্তা মোঃ লূৎফর রহমান, সাবেক চেম্বার অফ কমার্স সভাপতি আব্দুল হাকিম মন্ডল, এল,এস,ডি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মিজানুুর রহমান, অটো মিলার শরিফুল ইসলাম বাবু, হাসকিং মিলার আইযুব হোসেন প্রমুখ।
খাদ্যগুদাম সুত্রে জানা যায়,চলতি মৌসুমে ৪২ টাকা কেজি দরে ২৬৯৫ মেঃ টন এবং ২৮ টাকা কেজি দরে ১২০৮ মেঃ টন ধান ক্রয় করা হবে। ক্রয় কার্যক্রম আগামী ২০২৩ সালের ২৮ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।