প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
বুধবার (৮ অক্টোবর) নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সদর সার্কেল অফিস এবং সদর ট্রাফিক অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি অফিস ব্যবস্থাপনা, ফোর্সদের সার্বিক কল্যাণ, শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি বিভিন্ন রেজিস্টারসমূহ সতর্কভাবে পর্যালোচনা করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নোয়াখালী।ডিআইও-১, নোয়াখালী, ওসি সুধারাম মডেল থানা, টিআই প্রশাসন, নোয়াখালী সহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
জেলা পুলিশের দায়িত্বশীল মহল মনে করছে, পুলিশ সুপারের এ ধরনের নিয়মিত পরিদর্শন ফোর্সদের মনোবল বৃদ্ধি, দায়িত্ববোধ জাগ্রত করা এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংবাদ ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ পুলিশের শৃঙ্খলা ও কার্যক্রমের প্রশংসা জানাচ্ছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।