নোয়াখালীতে টিকটক করতে গিয়ে আবারও এক স্কুলছাত্রীর মৃত্যু
নোয়াখালীতে টিকটক করতে গিয়ে আবারও এক স্কুলছাত্রীর মৃত্যু

নোয়াখালীর চাটখিল উপজেলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেওয়ার টিকটক ভিডিও চিত্র মুঠোফোনে ধারণ করতে গিয়ে গলায় ফাঁস পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ জুলাই) উপজেলার খিলপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
সানজিদা আক্তার (১১) উপজেলার শিবপুর গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে এবং একই এলাকার শিবপুর সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সানজিদা ঘরের আলমারির ওপর উঠে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেওয়ার টিকটক ভিডিও ধারণ করতে যায়। ওই সময় পা ফসকে আলমারি থেকে পড়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে যায় তার।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।