ওসি- মুহাম্মদ আব্দুল ওহাব
ওসি- মুহাম্মদ আব্দুল ওহাব
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: গত মঙ্গলবার দিবাগত রাতে বোয়ালমারী থানার নবাগত ওসি মুহাম্মদ আব্দুল ওহাব যোগদান করেছেন।
বোয়ালমারী থানায় কর্মরত মোহাম্মদ নুরুল আলমকে নারায়ণগঞ্জ জেলা পুলিশে বদর্লি করা হয়েছে।
গত ১৮ মে ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ বদলির আদেশ জারি করা হয়।
ডিআইজির স্বাক্ষরিত চিঠিতে জনস্বার্থে ওসিকে বদলির আদেশের কথা উল্লেখ রয়েছে।
বোয়ালমারী থানার নবাগত ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, আমি মঙ্গলবার রাতে থানায় যোগদান করেছি। আমি যোগদানের আগেই ওসি নুরুল আলম থানা থেকে বিদায় নিয়ে চলে গেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।