
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক এমপি`র নির্দেশনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা গাজীর অনুপ্রেরণায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পোশাক ও নগদ অর্থ বিতরণ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী।
২৬ শে ফেব্রুয়ারী রোজ শনিবার বিকেলে উপজেলার ইছাপুরা এলাকায় আওয়ামীলীগ নেতা আনছর আলীর রাজনৈতিক কার্যালয়ে হারিন্দা নামাপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মধুখালি নুরজাহান মহিলা মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ পোশাক উপহার হিসেবে বিতরণ করেন আওয়ামিলীগ নেতা আনছর আলী।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও রূপগঞ্জ ইউনিয়ন যুব মহিলালীগের সভাপতি জিন্নাত জাহান জিছান, আওয়ামিলীগ নেতা নবি হোসেন, মুরাদ হাছান, যুবলীগ নেতা আবু তাহের, শরাফত আলী,নুরুজ্জামান,ফরিদ হোসেন,সাইফুল ইসলাম মামুন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান খান প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।