দাকোপে জেলেদের বিকল্প কর্মসংস্থানে বকনা বাছুর বিতরণ
দাকোপে জেলেদের বিকল্প কর্মসংস্থানে বকনা বাছুর বিতরণ

আগস্তীন বাছাড়,দাকোপ প্রতিনিধিঃ খুলনার দাকোপ উপজেলা ২০২২-২০২৩ অর্থবছরে ইলিশ সম্পাদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসাবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
১৭ ই জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র মৎস্য অফিসারের অয়োজনে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, প্রানীসম্পদ কর্মকর্তা বঙ্কিম হালদার, সমাজসেবা কর্মকর্তা প্রজিৎ রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা রিসোর্স ট্রেনিং সেন্টার কর্মকর্তাশেখ মোসলেম উদ্দিন, সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কৃষ্ণ সাহা,ক্ষেএসহকারী মোঃ আলমাস হোসেন, মোঃ তোফায়েল আহমেদ সহ সাংবাদিক বৃন্দ এবং এলাকার উপকার ভোগীরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।