
শেরপুর জেলার নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বদী উত্তর পাড়া গ্রামের হত দরিদ্র বৃদ্ধ দিন মুজুর হাতেম আলীর মেয়ে স্বামী পরিত্যাক্তা ৪ সন্তানের জননী অসুস্থ ময়না বেগম (৩৫) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ছোট ছোট ৪ সন্তান নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। স্ত্রীকে ফেলে রিক্সাচালক স্বামী পালিয়ে যায়। কোন উপায় না থাকায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে বানেশ্বর্দীতে পিতার বাড়িতে উঠে। ছোট একটা ঘরে ৯ জনের বসবাস ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোন মতে রাত্রি যাপন করে। ঘরের পর্যাপ্ত জায়গা না থাকায় দিনের বেলায় সন্তানদের নিয়ে ঘরের বাহিরে বসে দিন পার করতে হয় । এর মধ্যে আবার শিশুদের খাদ্যের সমস্যা, ক্ষুদার জ্বালায় বাচ্চদের চিৎকারে প্রতিবেশিরা অসহ্য হয়ে রান্না করা খাবার দেয় তা দিয়েই এই পরিবারটির জীবন চলে। যদি কেউ না দেয় অভুক্ত থাকে।
এমতাবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমেে সাহায্যের জন্য আবেদন করা হয়। ফেসবুকে বন্ধুদের কাছ থেকে সাহায্যে আসে ৯০০০ টাকা এবং নকলা প্রেশক্লাবে সভাপতি মোশারফ হোসেন দেন, নগদ ৫০০০ টাকা।
ফেসবুকে খবরটা দেখে মানবিক অষ্ট্রেলিয়া প্রবাসী আবুশরিফ কামরুজ্জামানের নজরে আসে।
আবুশরিফ কামরুজ্জামানের সু প্রতিষ্ঠিত সংগঠনের মাধ্যমে এই পরিবারের খাদ্যের সংস্থান বাবদ একটা চা,মুদির দোকান করে দেন, যা পরিচালনা করে ময়নার বৃদ্ধ পিতা হাতেম আলি।
খাদ্যের সংস্থান হওয়ার পর আবারও ময়নার (ব্রেইন ষ্ট্রোকে) আক্রান্ত উন্নত চিকিৎসার দায়ভার নিয়েছেন অধম্য মেধাবী সংস্থার নির্বাহী পরিচালক আবু শরিফ কামরুজ্জামান। তার অর্থায়নে এখন ময়নার ব্যায়বহুল উন্নত চিকিৎসা জন্য ময়মনসিংহ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নীরিক্ষা চলছে।
ময়নার চিকিৎসার প্রয়োজনে সশরীরে সহযোগিতা করছেন অধম্য মেধাবী সহয়তা সংস্থার সদস্য সাংবাদিক মোশাররফ হোসেন শ্যামল।
‘মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’- বঙ্গবন্ধুকন্যার এই ঘোষণা বাস্তবায়নে
এই পরিবারটির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার একটা গৃহের ব্যবস্থা করার জন্য মান্যবর শেরপুর জেলা প্রশাসক,নকলা উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরের প্রধানদের সু দৃষ্টি কামনা করছি।
নিউজটি দেখতে চোখ রাখুন এশিয়ান টেলিভিশন এবং চ্যানেল এস টেলিভিশনে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।