
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভা পর্যায়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। (৩০ মে) সোমবার সকাল ১০ টায় উপজেলার চরনিখলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান শুরু হয়।
এ ক্রীড়া অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার, চরনিখলা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, চরনিখলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কৈরি।
এসময় আরও উপস্থিত ছিলেন চরনিখলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুণ কুমার সরকার, হাসান আলমগীর, এ.এস.এম মিজানুর রহমান, মোঃ আনোয়ারুল হক প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।