
মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে জাটিয়া ইউনিয়নের সুটিয়া বাজারে নতুন ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (১৯ মার্চ) বেলা ১২ টার দিকে তিন কোটি আটত্রিশ লাখ টাকা ব্যয়ে ৪-তলা ফাউন্ডেশন বিশিষ্ট ২-তলা মার্কেটের এ ভবন নিমার্ণ কাজের উদ্বোধন করেন স্থানীয়দ সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (ময়মনসিংহ বিভাগ) ফখরুল ইমাম। এসময় জাতীয় পার্টির জাটিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল গনির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ফখরুল ইমাম, উপজেলা প্রকৌশলী তৌহিদুল, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল হাদি, ইউপি চেয়ারম্যান শামছুল হক জন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, ইউনিয়ন আ’লীগের নেতাকর্মী ও কাজের দায়িত্বে থাকা ঠিকাদার বাসেদ প্রকৌশলী প্রমূখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।