ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে ৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় একজন ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।
মুন আরও বলেন, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৪ জনসহ মোট ৬৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ২৮ জন করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।
এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫২টি নমুনা পরীক্ষা করে ৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শতকরা ২৪ ভাগ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।