
মোঃ জসিম উদ্দিন,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ “শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা” এই স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।