
শাকিল আহম্মেদ,নারায়ণগঞ্জ প্রতিনিধি: আসন্ন কায়েতপাড়া ইউপি নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক করেছেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জাহেদ আলী।
বুধবার বিকালে চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আবু তাহের সাহেবের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জাহেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌর মেয়র হাসিনা গাজী।এসময় প্রধান অতিথি বক্তব্যে তারাবো পৌর মেয়র হাসিনা গাজী বলেন নৌকা হলো শান্তির প্রতীক। এছাড়াও আরো বক্তব্য রাখেন শেখ রাসেল নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বজলুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ৭,৮ও নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সেলিনা আক্তার রিতা, শেখ রাসেল নগর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নুর আলম মুন প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।