নীলফামারী ডিমলা উপজেলার ২ নং বালাপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাধারন ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ইদ্রিস আলী নির্বাচনের শেষ মুহুর্তে তালা প্রতিকে ভোটরদের সাথে ২৪ ডিসেম্বর ( শুক্রবার ) সন্ধায় মত বিনিময় করেন।

এসময় ভোটাররা তালা প্রতিকে আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইদ্রিস আলীকে বিজয়ি করবেন বলে আশা প্রকাশ করেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচন – ২০১৬ সালে ইদ্রিস আলী বিপুল ভোটে বিজয়ি লাভ করেন।

ইউপি সদস্য হওয়ার পর তিনি সফল ভাবে তার দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সহিত পালন করে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডের কর্মীরা সহ সাধারন ভোটারদের সামনে ইদ্রিস আলী বলেন তালা মার্কায় এবারের জন্য আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আপনাদের সব সময় পাশে থাকার চেষ্টা করব এবং এ এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা করব। এসময় আওলাদ আলী জানান এ এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আমরা সকলে তালা প্রতিকে ভোট দিয়ে আগামী ২৬ ডিসেম্বর ইদ্রিস আলীকে বিজয়ী করব বলে আশা ব্যক্ত করেন।