মোঃ তাহেরুল ইসলাম, ডোমার, নীলফামারী প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি ও আইন-শৃঙ্খলা বাহিনীর। ডোমারে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীদের ধরপাকড়ের কারণে ফেনসিডিলসহ অন্যান্য মাদকের সরবরাহ অনেকটাই কমে গেছে। মাদক সরবরাহ কমে যাওয়ায় নেশার বিকল্প খুঁজতে মাদকসেবীরা ছুটছে ওষুধের দোকানে। মাদকসেবী ও কিশোর অপরাধীরা ফেনসিডিল, ইয়াবা, হেরোইন নেশার বিকল্প হিসেবে বেছে নিয়েছে নিষিদ্ধ ঘোষিত ব্যথানাশক, ঘুমের ট্যাবলেট ও সিরাপ।
নীলফামারী ডোমারে সোমবার (১৭ জানুয়ারি) রাত ৭ দিকে গোপন সংবাদের ভিত্তিতে চিকনমাটি ভাদুর স্কুলের পরিত্যক্ত স্কুল ঘরে ইয়াবার বিকল্প ট্রিপটিন১০ ঘুমের ট্যাবলেট দিয়ে নেশা করতে গিয়ে আটক করেছেন ২ জনকে ডোমার থানা পুলিশ।

তারা হলেন, ডোমার উপজেলার চিকনমাটি বশোত পাড়ার মোঃরিয়াজউদ্দিনের ছেলে মোঃরিয়াদ ইসলাম (২৭) ও চিকন মাটি পূর্ণ পাড়ার মৃত জাহিরুল ইসলামের ছেলে মোঃসোহেল (২৬) ।

সে সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোঃ রিয়াদ ইসলাম কে একমাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০ টাকা অর্থদন্ড ও মোঃ সোহেল কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০ টাকা অর্থদন্ড প্রদান করে ২জনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।