
জামালপুর প্রতিনিধি:
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, যে কোন দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে অতন্দ্র প্রহরীর ন্যায় পাশে আছে জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ। বন্যা-খরায় যেভাবে পাশে পেয়েছেন শীতার্তদের কষ্ট লাঘব করতেও এদল আপনাদের পাশে থাকবে। কারণ আওয়ামী লীগের রাজনীতি হলো মাটি ও মানুষের রাজনীতি।
.
আজ সকালে সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন কালে তিনি এসব কথা বলেন।
.
তিনি বলেন, যারা মানুষের পাশে না দাঁড়িয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার করছে তাদের রাজনীতি শেষ হয়ে গেছে। একদিন এ দেশের মাটি থেকে মুছে যাবে তাদের নাম।
.
সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহাম্মেদ, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু প্রমুখ নেতৃবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।