
সুজিত দত্ত, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের সালথায় বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে উপস্থীত বক্তারা আলোচনা সভা শেষে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সমাপ্তি হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েল এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্লা, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আরশাফ টুটু, ইটালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বাকী বিল্লাহ, অাটঘর ইউনিয়ন ছাত্রলীগে সভাপতি রায়মোহন রায়, অাটঘর ইউনিয়ন ছাত্রলীগে সহ- সম্পাদক শামীম সেখ, সহ উপজেলা ও সকল ইউনিয়নের ছাত্র নেতা ও কর্মি বৃন্দ, বাংলাদেশ শিক্ষক সমিতি সালথা উপজেলা সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ প্রমুখ। এছাড়া ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।