
আরিফ তালুকদার,বাগেরহাট প্রতিনিধি : বাগরেহাট জেলার মোরলেগঞ্জ উপজেলায় রবিবার সকাল ৯টার সময় বনগ্রাম ইউনিয়নের বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে বাধাল বাজার এলাকায় আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষে অহিদুজ্জামান (৩০) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত অহিদুজ্জামান সাতক্ষীরার তালা উপজলোর ইসলামপুর গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে। এ ব্যাপারে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মোরেলগঞ্জ উপজেলার মহিশপুরা পুলিশ ফাড়ির সহযোগিতায় কাটাখালী থানা হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে, আইনগত ব্যাবস্হা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।