
সদ্য সমাপ্ত ৫ম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়ায় দুই সন্তানের জননী কাজল বেগম এর ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলাকারী পিতা ইয়াকুব ও পুত্র জাকারিয়া প্যাদাকে আটক করেছে।
হামলার শিকার কাজল বড়মাছুয়ার ঠুঠাখালী গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। শহিদুল ইসলাম জানান, সদ্য সমাপ্ত ৫ম ধাপের ইউপি নির্বচানে নৌকা প্রতীকের প্রার্থী আয়েশা আক্তার মনির পক্ষে কাজ করি।
এতে বিজয়ী বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন হাওলাদারের সমর্থক একই এলাকার ইয়াকুব ও তার দুই ছেলে জাকারিয়া ও ঈসাসহ ১০/১৫ জনের একটি দল ক্ষুব্দ হয়ে শনিবার সকালে আমার গোয়াল ও রান্নাঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় আমার স্ত্রী কাগজ বেগম বাঁধা দিলে প্রতিপক্ষের এলোপাথারী কিল, ঘুষির আঘাতে সে মাটিতে লুটে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।