
পৌষ আর মাঘ মাস নিয়ে শীতের ব্যাপ্তিকাল। আর ইংরেজি মাসের হিসাবে ডিসেম্বরের মাঝা মাঝি থেকে ফেব্রুয়ারির মাঝা মাঝি পর্যন্ত শীতকাল। এ সময় হাড়কাঁপানো শীতে মানুষের দুর্ভোগের যেন শেষ থাকে না। কিন্তু শীতের এই ভরা মৌসুমে লালমনিরহাটে বুধবার ও বৃহস্পতিবার এ দুই দিন রাতেও শীত, সকালে তুলনামূলক হারে শীত বাড়ছে।
এর পাশাপাশি রয়েছে হিমেল হাওয়া ও মেঘলা আকাশ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে থেমে থেমে। নেই সূর্যের দেখা। এই অবস্থায় শীতে কাঁপছে সাধারণ মানুষ। এই হিমেল হাওয়া এবং শীতে ঘর থেকে বেরোতে পারছে না সাধারণ মানুষ এতে অনেকেই শীতের পোশাক না থাকায় মানবেতর জীবনযাপন করছে।
আবহাওয়া অফিস জানায়, বুধ ও বৃহস্পতিবার সকাল থেকে চারদিকে মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখা গেছে। শীতের পাশাপাশি হিমেল হাওয়ায় দুর্ভোগ নিয়ে কর্মের সন্ধ্যানে বের হয়েছেন দিনমজুর, খেটে-খাওয়া ও শ্রমজীবী মানুষরা।
এদিকে লালমনিরহাট জেলা সদরের কুলাঘাট এলাকার ঝালমুড়ি বিক্রেতা নেয়ামুল জানায়,, এলাকায় এলাকায় যাচ্ছেন ঝালমুড়ি নিয়ে। তবে শীতের পাশাপাশি শিরশির বাতাসে ঠান্ডা অনুভূত হচ্ছে। কিন্তু আকাশ মেঘলা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় দুশ্চিন্তায় পরেছেন তিনি। মুষলধারে বৃষ্টি হলে ঝালমুড়ি দোকান দিতে পারবেন না। পৌষের এই সময়ে আকাশে এমন মেঘ ও বৃষ্টি কখনো দেখেননি বলে জানান তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।