
মনির খান, নড়াইল ব্যুরো চীফ: স্থান: ১০ নং কোটাকোল ইউনিয়ন পরিষদ। উদ্বোধনী অনুষ্ঠানে: প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব বিকাশ চন্দ্র দাস জেলা কমান্ডেন্ট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নড়াইল। মৌলিক প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জনাব মোছাঃ তাসলীমা খানম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত)লোহাগড়া নড়াইল। নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদে ৬৪ জন ভিডিপি মৌলিক প্রশিক্ষণে পুরুষ ও মহিলা অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রশিক্ষণরত ভিডিপি দের মৌলিক প্রশিক্ষণের বিস্তারিত নির্দেশনা ও প্রেষনা প্রদান করেন এবং গ্রাম প্রতিরক্ষা সম্পর্কে বিস্তারিত ধারণা সহ ১০ দিনের মৌলিক প্রশিক্ষণে সঠিক ও সুন্দরভাবে অংশ গ্রহণ করে একজন গ্রাম প্রতিরক্ষা হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য উপদেশ দেন। আজ ০৫ সেপ্টেম্বর ২০২১ তারিখ উক্ত মৌলিক প্রশিক্ষণটি শুরু হয়। ১৬ সেপ্টেম্বর ২০২১তারিখ সমাপ্ত হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।