টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি মো: শহিদুল ইসলাম লেবু ও সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) বিকালে দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পাকুটিয়া বাসষ্ট্যান্ড চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি মো: শহিদুল ইসলাম লেবু ও সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম মিয়াকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা

দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মোহাম্মদ বাহারুল ইসলাম খোকনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আরজু, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আবু মুন্নাব সানা, উপজেলা মহিলালীগের আহবায়ক নুর জাহান সিদ্দিকা, ঘাটাইল সরকারী জি.বি.জি কলেজের সাবেক ভিপি সাইদুর রহমান লিপু ভিপি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ঘাটাইল সরকারী জি.বি.জি কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেল, দেউলাবাড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আমির হামজা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন, দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অমৃত লাল আদিত্য।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।