ডা. আজাদ খান, ষ্টাফ রিপোর্টার, জামালপুর: “আপনার অধিকার, আপনার দায়িত্বঃ দুর্নীতিকে না বলুন” এ প্রতিপাদ্য কে সামনে রেখে “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২১” উপলক্ষ্যে জামালপুর ডিষ্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)-এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অদ‍্য বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ও জুম অনলাইন প্ল‍্যাটফর্ম- এ উক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুর্শেদা জামান, জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট, জামালপুর ।

বিশেষ অতিথি ছিলেন, দিলরুবা আহমেদ, উপ-পরিচালক, স্হানীয় সরকার, জামালপুর।
মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জামালপুর।
মোঃ আব্দুল ওয়াদুদ, উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন- শামিমা খান, সভাপতি, ডিপিএফ, জামালপুর।

সঞ্চালনায় ছিলেন, সাযযাদ আনসারী, সহ-সভাপতি, ডিপিএফ, জামালপুর।
অনুষ্ঠানটির সমন্বয় করেন মোঃ শফিকুজ্জামান, জেলা সহায়ক (বৃটিশ কাউন্সিল)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মাসুম আলী খান, জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জামালপুর,
জামালপুর পৌরসভা কাউন্সিলর লাভলু, সাংবাদিক আবু সায়েম সহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান বলেন দুর্নীতি প্রতিরোধে সরকার যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।
আগামী প্রজন্মের জন্য এ দেশকে সুন্দর ভাবে গড়ে তুলতে সবার আগে নিজ বা নিজে থেকে আমাদেরকে সচেতন হতে হবে এবং সকলকেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

তিনি আরও বলেন ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।

আলোচনা সভায় জন প্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রধান নির্বাহী, উন্নয়ন কর্মী, প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।