আবু সালেহ মুসা, আমতলী (বরগুনা) প্রতিনিধি:  দিন দিন বেড়েই চলেছে প্রাণঘাতী কোভিড-১৯ এর সংক্রামণ। প্রতিদিনই বহুসংখ্যক মানুষ এর ভয়াল ছোবলে প্রাণ হারাচ্ছে। বাদ যাচ্ছে না শিশু কিশোর থেকে শুরু করে বয়োঃবৃদ্ধ কেউই। এর সংক্রমণ থেকে বাদ য পরেনি দক্ষিনাঞ্চলের ছোট শহর আমতলীও। নতুন করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা।

গত ৭ দিনে ৭ জন আক্রান্ত হয় এই ভয়াল ভাইরাসের ছোবলে। বর্তমানে তারা সকলেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনা ভাইরাসের সংক্রামণ বেড়ে যাওয়ায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে করোনার সংক্রামণ বৃদ্ধি পেলেও মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছে না।

এতে সংক্রামণের হার আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। জানাগেছে, গত ১৫ সেপ্টেম্বর আমতলীতে একজন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিল এবং টানা চার মাস পরে গত ১৬ জানুয়ারী একজন রোগী আক্রান্ত হয়েছেন।

কিন্তু গত চারমাসে আক্রান্তের সংখ্যা কম হলেও গত এক সপ্তাহে সংক্রামণের হার বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ হারে। এবার ৪৮ জনের নমুনা পরীক্ষায় ৭ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। তারা সকলেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রামণের হার বৃদ্ধি পেয়েছে। এর থেকে পরিত্রাণ পেতে হবে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে এবং মাস্ক পরিধান করতে হবে।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম বলেন, স্বাস্থ্য বিধি ও মাস্ক পরিধান করতে মাইকিং করা হয়েছে। এরপরও যদি কেউ স্বাস্থ্যবিধি না মেনে চলে এবং মাস্ক পরিধান না করে চলাফেরা করে তবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে।

 

কলমকথা/বি সুলতানা