
তানভীরুল আলম তোহাঃ রাজশাহীর বাগমারায় আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ জানুয়ারি। নির্বাচন কে কেন্দ্র করে বিভিন্ন পদ প্রার্থীর প্রচারণা শুরু হয়েছে এবং বাগমারার কয়েক জায়গায় সংঘাত দেখা দিয়েছে।
“সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই” এই স্লোগান কে সামনে রেখে বাগমারা উপজেলা পরিষদ চত্বরে সকাল ১১ ঘটিকায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), বাগমারা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন “যেন কোনো রকম সংঘাত বাগমারায় না হয় তাই আমাদের এই মানববন্ধন, নির্বাচন কে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যেকোনো ধরনের সাহায্য এবং নির্দেশনা দিতে সব সময় প্রস্তুত পিএফজি।
এ সময়, পিএফজির পক্ষ থেকে লিখিত সাক্ষরিত স্বারকলিপি বাগমারা উপজেলার নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান এর নিকট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মাহফুজুর রহমান প্রিন্স, আবু তালেব, জিল্লুর রহমান,আব্দুল মজিদ,নাদিরুজ্জামান মিলন সহ সাংগঠনিক সদস্যবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।