আসন্ন বাজিতখিলা ইউপি নির্বাচনে দুদু মিয়ার নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত।

আসন্ন ৩ নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে
৩ নং ওয়ার্ডের মেম্বার পদে দুদু মিয়ার নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ অক্টোবর মঙ্গলবার শেরপুর সদর উপজেলার ৩ নং বাজিতখিলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হোসেনখিলা ঈদগাহ মাঠে রাত ৯ টায় এই নির্বাচনী আলোচনা সভার আয়োজন করে একালাবাসী।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মোঃ আবু বকর।

উক্ত আলোচনা সভায় উসমান গণির সঞ্চালনায় বক্তব্য রাখেন, ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ দুদু মিয়া, ছাত্তারকান্দি গ্রামের সেলিম মিয়া, মোন্তাজ আলী, হোসেনখিলা গ্রামের লুৎফর রহমান সহ আরো অনেকে।
এসময় তারা বলেন, বিগত সালে যারা নানান প্রতিশ্রুতি দিয়ে আমাদের কাছ থেকে ভোট নিয়ে জনপ্রতিনিধি হওয়ার পর আর আমাদের এলাকায় উন্নয়ন তো দূরের কথা একটা দিন দেখতেও আসে নাই যে আমাদের একাকার গরীর অসহায় মানুষগুলো কিভাবে দিন যাপন করছে। তাই এবার মেম্বার হিসেবে আমাদের এলাকার সন্তান দুদু মিয়াকে দেখতে চাই।

তারা আরো বলেন, আমরা যদি সবাই দুদু ভাই একজোট হয়ে ভোট দেয় তাহলে অবশ্যই দুদু মিয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারবো।

মেম্বার প্রার্থী দুদু মিয়া বলেন, আপনারা একটা বার আমাকে ভোট দিয়ে দেখেন আমি অবশ্যই আপনাদের সুখে দুখে আপদে বিপদে পাশে থাকবো এবং এই এলাকার গরীর অসহায় মানুষের পাশে দাড়াতে ও এলাকার উন্নয়ন মূলক কাজ করতে চাই।