
মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ইন্দইল থেকে উথরাইল ভায়া হয়ে তিয়রপাড়া পর্যন্ত সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উথরাইল স্কুলের সামনে আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, উথরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছেত, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, আবুল কালাম আজাদ, ইউপি সদস্য সেলিম খান, মামুন হোসেন, শাহজাহান, রুহুল আমীন প্রমূখ।
উল্লেখ্য, ৯২০ মিটার এই সড়কের উন্নয়ন কাজে ব্যয় ধরা হয়েছে ৮২ লাখ ৪৬ হাজার ৮৮৮ টাকা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।