
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নে বাল্যবিবাহ, মাদক, জুয়া ইত্যাদি সামাজিক সমস্যা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে মগটুলা ইউনিয়ন পাড়া বাঁশাটি বাজারে এ সমাবেশের আয়োজন করে উপজেলা সেচ্ছাসেবক ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ। মগটুলা ইউনিয়ন পরিষদ সদস্য আবু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মগটুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার আকন্দ, মগটুলা ইউনিয়ন ৩নং ওয়ার্ড এর মেম্বার আসকর আলী, মগটুলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হাসিবুল ইসলাম খান (রাজিব), মগটুলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান (রুবেল) প্রমুখ।
এসময় বাল্যবিবাহ, মাদক, জুয়া ইত্যাদির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।