
রোকন মিয়া, স্টাফ রিপোর্টার ( উলিপুর ) প্রতিনিধিঃউলিপুর, উপজেলা হাতিয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি দোকানের প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে,আজ শনিবার ভোর সাড়ে ৩টার দিকে হাতিয়া ভবেশ বাজারে এঘটনা ঘটে।
হাতিয়া ইউনিয়নের হাতিয়ার মেলা বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুল হাকিমের দোকানে বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সুত্র পাত হয়। মুহুর্তের মধ্যে ৪টি দোকান পুরু যায়। সুলতান মিয়ার কাপড়ের দোকান, মাইদুল ইসলামের টিন ও সিমেন্টের দোকান এবং শ্রী বাহাদুরের সেলুন ভুস্মিভূত হয়। এতে প্রায় ১৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
এ বিষয় হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে।তিনি বলেন বিষয়টি জানার সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হই। তিনি আরও বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অনেকটা নিঃস্ব হয়ে গেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।