
শেরপুর ও জামালপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নে পুরার দোকান নামক স্থানে শেরপুর জামালপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতাদের সাথে বিদ্যালয় এমপিও ভুক্তির দাবীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সমিতির আহবায়ক হোসেইন মোঃ এরশাদের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আরিফুর রহমান অপু। বিশেষ অতিথি ছিলেন জামালপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সমিতির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম। শেরপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলামের সঞ্চালনায় দুই জেলার শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উন্মোক্ত আলোচনায় অংশ নেন এবং তাদের মত প্রকাশ করেন। সকল বক্তাদের বক্তব্যে একই বক্তব্য উঠে এসেছে দেশ রত্ন শেখ হাসিনা মাননীয় প্রধান মন্ত্রী মানবতার মা তার কাছে একটাই দাবী এই অর্থ বছরে বাংলাদেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের এমপিও ভুক্তি করার জন্য অনুরোধ জানান। এ সময় শেরপুর জামালপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের সাধারণ শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।