
কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
কেশবপুরে শুক্রবার সকালে ট্রাকের ধাক্কায় জসিম উদ্দীন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। এ সময় তার সঙ্গে থাকা অপর আরোহী একই গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে সাদ্দাম হোসেন (২৪) আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ ট্রাকটি জব্দ করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কেশবপুর-সাগরদাঁড়ি সড়কের দেউলি মোড় এলাকায় হাসানপুর অভিমুখী ওই মোটরসাইকেল আরোহীরা ট্রাকটি অতিক্রম করার সময় ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জসিম উদ্দিন পাশ্ববর্তী মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আনছার গাজীর ছেলে। তিনি কেশবপুর শহরের একটি টাইলসের দোকানে কাজ করতেন।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, মরদেহ উদ্ধারসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।