শেখ মোস্তফা কামাল, কেশবপুর যশোর প্রতিনিধিঃ যশোরের কেশবপুরের ১নং ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী অহিদুজ্জামান মিন্টুর বাড়িতে রবিবার গভীর রাতে বোমা হামলার ঘটনা ঘটেছে।

 

এ ঘটনার প্রতিবাদে সোমবার (০৩ জানুয়ারি) বিকেলে মিজ্জানগর গাবতলা বাজারে ৫শতাধিক কর্মী-সমর্থকরা অহিদুজ্জামান মিন্টুর পক্ষে মানব বন্ধন করেন। মানবন্ধন চলাকালে বোমা হামলার জন্য স্বতন্ত্র প্রার্থীদেরকে অভিযুক্ত করা হয়।

 

এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সভাপতি নাহিদুর রহমান নাহিদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সদস্য মজিবর মোড়ল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার মোড়ল ও ৩নং ওয়ার্ড মহিলালীগের আহ্বায়ক তাসলিমাসহ কর্মী-সমর্থকরা।

মানব বন্ধন চলাকালে বক্তরা বলেন, তাদের কর্মীসমর্থরা বিভিন্নভাবে হামলা ও হয়রানীর শিকার হচ্ছেন। প্রার্থীর নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে তারা প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।