
শেখ মোস্তফা কামাল কেশবপুর যশোর প্রতিনিধি:যশোর কেশবপুর ২ নং সাগরদাঁড়ীর ইউপি নির্বাচনের আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়ে আনন্দ মিছিল করেছে দলের মনোনীত প্রার্থী মো: অলিয়ার রহমানের সমর্থন নেতা কর্মীগন।
মো: অলিয়ার রহমানের কে নৌকা প্রতীক দেওয়ার পর শত শত সমর্থক আনন্দ মিছিল বের করে।
২ নং সাগরদাঁড়ীর কলেজ মোড় থেকে শুরু হয়ে মিছিলটি সাগরদাঁড়ীর বাজার মোড় ঘুরে এসে শেষ হয়।এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাস্টার সুব্রত হোড় ও বাবু সুভাষ দেবনাথ
এ সময় উপস্থিত ছিলেন ২নং সাগরদাঁড়ি ইউনিয়নের সভাপতি ডাক্তার আমানত মোড়ল,,৮নম্বর ওয়ার্ডের শাহাজান গাজী, মন্টু কুণ্ড, উজ্জ্বল দত্ত। ৯নম্বর ওয়ার্ডের মাস্টার সুব্রত হোড়,বাবু সুভাষ দেবনাথ,বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী ও সমর্থক গণ
এ সময় আনন্দ মিছিলে মো: অলিয়ার রহমানের সমর্থন নেতা কর্মীগন সহ এলাকার সকল শ্রেণীর জনগন আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন।এবং সর্বশেষ মিষ্টি বিতরণ করা হয়
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।