রিয়াজুল আকবর লিংকন | কয়রা উপজেলা প্রতিনিধি: ৩-রা অক্টোবর বিকালে খুলনার কয়রা উপজেলার ২ নাং বাগালি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুস সামাদ গাজী ও অত্র ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মোঃ ইকবাল হোসেন সনাকে ঘুগরাকাটি গ্রামবাসীর উদ্যোগে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

এসময় এস এম আজিজুর রহমানের সভাপতিত্বে ও শামসুজ্জামান সেলিমের পরিচালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জনাব আব্দুস সামাদ গাজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম গাজী আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান সানা, ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন সানা ও সাংবাদিক রিয়াজুল আকবর লিংকন।

গত 20 সেপ্টেম্বর বাগালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা নির্বাচিত হন।

নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস সামাদ গাজীকে মালা দিয়ে এলাকা পক্ষ থেকে বরণ করে নেন এস এম আজিজুর রহমান সাহেব, নবনির্বাচিত মেম্বার মোঃ ইকবাল হোসেনকে এলাকাবাসীর পক্ষ থেকে মালা দিয়ে বরণ করে নেন আক্তার হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাস্টার আফজাল হোসেন সানা,
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুস সামাদ গাজী মোঃ ইকবাল হোসেন সানা,এস এম আজিজুর রহমান, শামছুজ্জামান সেলিম কামরুল গাজি প্রমুখ।