
“সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর বুধবার সকালে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব- উল ইসলামের সভাপতিত্ত্বে এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউপি সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যেক্তাগণ এবং বিভিন্ন পেশার মানুষগণ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।