দিনাজপুরের খানসামায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

২৫ নভেম্বর বৃহস্পতিবার আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলার ৬টি ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীদের মনোনয়ন ফরম জমা শেষে খানসামা উপজেলা পরিষদ চত্বরে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ৬টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও খানসামা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,আওয়ামী মৎস্যজীবি লীগের নেতৃবৃন্দ।