, , | ই-পেপার | আজকের পত্রিকা | আর্কাইভ | কনভার্টার । অর্গানাইজেশন
Kolom Kotha Logo
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • শিক্ষা
  • খেলাধূলা
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • বাণিজ্য
  • প্রবাস
  • অন্যান্য
    • আইন ও আদালত
    • মুক্তিযুদ্ধ
    • ইতিহাস ঐতিহ্য
    • মন্ত্রী কথন
    • প্রশাসন
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • ক্যারিয়ার
    • জীবন যাপন
    • ক্যাম্পাস
    • ফটো গ্যালারী
    • সাহিত্য
    • সম্পাদকীয়
    • শিক্ষা
    • নির্বাচন
    • উদ্যোক্তা
    • নারী ও শিশু
    • কৃষি ও কৃষক
    • বাণিজ্য
    • ভ্রমণ
    • প্রবাস
    • কলাম
    • গণমাধ্যম
    • লাইফস্টাইল
    • চাকরি নিয়োগ
    • অপরাধ
    • ধর্ম
    • ইসলাম
    • অর্থ-উন্নয়ন
    • অণুসন্ধান
    • মত-দ্বিমত
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • শিক্ষা
  • খেলাধূলা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য
  • ভ্রমণ
  • লাইফস্টাইল
Home / জেলার খবর

খানসামায় রসুনের ভালো ফলন হলেও; দাম নিয়ে বিপাকে চাষীরা

রংপুর জেলা, প্রতিনিধি
এপ্রিল ৮, ২০২২, ৬:০১ অপরাহ্ন | অনলাইন সংস্করণ
ক+ ক-
মোঃ জসিম উদ্দিন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের খানসামা উপজেলায় “সাদা সোনা” খ্যাত রসুনের ভালো ফলন হলেও দাম নিয়ে বিপাকে পড়েছেন চাষীরা। কৃষক-শ্রমিক, চাকরি জীবিসহ বিভিন্ন স্তরের মানুষ বর্গা নিয়ে কিংবা নিজের জমিতে চাষ করেছেন রসুন। অর্থকরী ফসল রসুন চাষে অনেক কৃষকের ভাগ্যের চাকা ঘুরলেও বর্তমানে ভালো দাম না থাকায় এই রসুনই যেন এখন তাদের মরার উপর খারার ঘা।
উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, চৈত্রের তাপদাহ উপেক্ষা করে ক্ষেত থেকে রসুন উত্তোলন করে পরিপাটি শেষে বস্তাবন্দি করে বিভিন্ন বাহনে বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে আসছেন চাষীরা। বাজারে পাইকার ও রসুনের চাহিদা থাকলেও ন্যায্যমূল্য না পাওয়ার অভিযোগ তুলেছেন চাষীরা। তাই ভালো দাম না থাকায় তাদের চোখে মুখে দেখা যায় হতাশার ছাপ। এসময় মানভেদে সর্বনিম্ন ৫০০ থেকে সর্বোচ্চ ১৩০০ টাকা মণ দরে বিক্রি হতে দেখা যায় রসুন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরে খানসামা উপজেলায় ২ হাজার ৯৫০ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। তবে গত বছরের চেয়ে কম যা গত বছর হয়েছিলো ৩ হাজার ৭৫০ হেক্টর। ন্যায্য দাম না পাওয়ায় এ বছর কমেছে রসুনের আবাদ। তারপরও সেচ ও সারের পর্যাপ্ত সরবরাহ এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবছর উপজেলায় রসুনের ভাল ফলনের মাধ্যমে কৃষক লাভবান হবে বলে আশা করছে কৃষি বিভাগ।
উপজেলার ছাতিয়ান গড় গ্রাম এলাকার রসুন চাষি শাহজালাল বলেন, তিনি ২ বিঘা জমিতে রসুন চাষ করেছি। রসুনের ফলন ভালো হয়েছে কিন্তু সার, বীজ, কিটনাশক ও পরিচর্যায় খরচ অনেক। গত দুই বছর ধরে রসুনের বাজার আর আগের মতো নেই। আগে আমরা রসুন পাইকারি বাজারে তিন থেকে চার হাজার টাকা মণ বিক্রি করতাম। যা এখন ৫০০ থেকে সর্বোচ্চ ১৩০০ টাকা মণ বিক্রি করছি অথচ ১ মণ রসুন ফলাতে খরচ হয় প্রায় ২০০০ হাজাত টাকা। এভাবে চললে আমরা কৃষকরা বাঁচবো কীভাবে? ছফুর উদ্দিন নামে আরোও একজন জানান, তিনি এবার প্রায় ৩ বিঘা জমিতে তিনি রসুন চাষ করেছেন।
গত বছরের চেয়ে এবার উৎপাদন খরচ বেশি। এবছর প্রতি বিঘায় খরচ হয়েছে ৪৫-৬০ হাজার টাকা আর বিঘাপ্রতি ৪০-৫০ মণ রসুন হয়েছে। উৎপাদন ভালো হলেও খরচ অনুযায়ী বাজারে দাম নেই। এরকম দাম থাকলে সকল চাষীকেই লোকসান গুনতে হবে বলে মন্তব্য করেন তিনি। রসুনচাষি আব্দুল মান্নান বলেন, রসুনের ফলন ভালো হয়েছে। কিন্তু বাজার নেই। রসুনের বাজার না থাকায় আমাদের ক্ষতি হচ্ছে। কিন্তু আমরা তো কৃষক। আমাদের কৃষিকাজ করেই সংসার চলে। তাই বাধ্য হয়ে আমরা রসুন, আলু, ধান চাষ করি।
করেই কৃষিকাজ সংসার

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন

দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

দৈনিক কলম কথা

মণিরামপুরে শিশু ধর্ষণের চেষ্টাকারী ছেলেকে পুলিশে দিতে সহযোগিতা করলেন বাবা

মহাসড়কে পড়েছিল মৃতদেহ, মেলেনি পরিচয়

নড়াইলের ভয়ংকর টুটুল মুখার্জীর জালিয়াতি সাম্রাজ্য ফাঁস

মণিরামপুরে প্রধান শিক্ষকের দূর্নীতি ফাঁস, সন্ত্রাসী দিয়ে সাংবাদিক’কে হুমকি

মণিরামপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত‎‎

রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টা মামলা, আসামি সুরুজ জেলহাজতে

মণিরামপুরে মাদক ব্যবসায়ী বাগান রনি গ্রেফতার

মণিরামপুরে যুবদলের যৌথ প্রস্তুতি সভা

সেমিনারের নামে মাদরাসা থেকে অর্থ সংগ্রহের অভিযোগ ইআবি ভিসির বিরুদ্ধে

এক ক্লিকেই মিলবে নিরাপত্তা ইয়াভ’র Livecurelife এ

শরীর দুর্বল হওয়ার কারণ, লক্ষণ ও প্রতিকার

৩রা মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে “জাতির জনক” উপাধি দেওয়া হয়।

ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১৩০০+) 

এক ফোটা বীর্যে কত ফোটা রক্ত থাকে?

বিশ্ব দিবস তালিকা সমূহ

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন:-

১৫ টি অনুপ্রেরণামূলক হাদিস, যা আপনাকে যেকোনো কাজে অনুপ্রেরণা দিবে

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষামূলক বাণী ও উক্তি

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষামূলক বাণী ও উক্তি

শেরে বাংলা এ কে ফজলুল হকের উক্তি ও বাণী

পুরুষদের ফাইমোসিস রোগ সম্পর্কে না জানা কিছু কথা

সম্পাদকঃ সুমন চক্রবর্তী

  • English
  • Discovery
  • ই-পেপার
  • আজকের পত্রিকা
  • কনভার্টার
  • অর্গানাইজেশন
  • যোগাযোগ
  • আমরা
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

আমাদের সঙ্গে থাকুন

  • যোগাযোগ
  • আমরা
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা

স্বত্ব © ২০২৩ । কলম কথা লিমিটেড