সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ হাজরা (২৯) ও শুভ সাহা (২৬) নামে দুই আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে সোনাডাঙ্গা এলাকার আলীর ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের বাসা নগরীর সিমেন্ট্রি রোডের মুরিপট্টি এলাকায়। ওই এলাকার গৌতম হাজরার পুত্র সৌরভ হাজরা আর শুভর বাড়ি চট্টগ্রাম। তিনি তার বড় চাচার মিল্টন সাহার কাছে থেকে অনিমা জুয়েলার্সে কাজ করেন। স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা জানান, আলী ক্লাব সংলগ্ন এলাকা থেকে মোটরসাইকেলে আসছিলো সৌরভ ও শুভ। ওরা দুইজন ছিল। কেউ বলছে প্রাইভেটকার ধাক্কা দিয়েছে।
কেউ বলছে, অতিরিক্ত স্প্রিডে মোটরসাইকেল চালাচ্ছি। নিয়ন্ত্রণ হারিয়ে লেম্প পোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থানেই মৃত্যু হয়। সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমতাজুল হক বলেন, সৌরভ ও শুভ দুইজন গল্লামারী থেকে সোনাডাঙ্গার দিকে এম এ বারি সড়ক হয়ে উল্টো পথে আসছিল। মোটরসাইকেল দ্রুত গতিতে থাকায় আলী ক্লাব সংলগ্ন রাস্তার মাঝের স্প্রিড ব্রেকারের ধাক্কা খেয়ে পড়ে যায়। পরে টহল পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তারা মারা যান। মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।