
আমিনুল ইসলাম,ঘাটাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার দেওপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার(২৩ জুন) ঘাটাইল উপজেলা দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ- সহযোগী – ভ্রাতৃপ্রতীম সংগঠনের উদ্যোগে দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মুজিবুর রহমান বিএস সি,সাইদুর রহমান রফিক, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জাল হোসেন, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, দেওপাড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ মতিন মিয়া,যুগ্ম-আহ্বায়ক মোবারক হোসেন, যুবলীগ নেতা রাসেল সিকদার, ছাত্রলীগ নেতা সুমন সিকদার, রায়হান, আজিমুল,আসাদুল,পারবেজ, মেহেদী,মেজবা, ফয়সাল আহম্মেদ নিরব প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।