
রবিউল ইসলাম রবি সভাপতি ও মনিরুজ্জামান বাবলু কে সাধারণ সম্পাদক করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঢাকা কোচ মাস্টার কল্যাণ সমিতির কমিটি গঠন।
আয়োজনেঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা ঢাকা বাস স্ট্যান্ড সমিতি।
আজ সোমবার ২৯ই মার্চ সকাল পৌর শহরের আলাউদ্দিন চাইনিজ রেস্টুরেন্টে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঢাকা কোচ মাস্টার কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় সমিতির সভাপতি মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বেঃ অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক জনাব মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায়ঃ প্রথম অধিবেশনে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পাঠ করেন কোষাধ্যক্ষ জনাব মোঃ তারেক রহমান ।
সমিতির সাংগঠনিক বিষয়ে বক্তব্য রাখেন জনাব মোঃ মেহবুব রাজা, জনাব মোঃ জুলমাত আলী, জনাব মোঃ আসাদুজ্জামান ছানা, জনাব মোঃ তাজিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত। দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দ্বায়িত্ব পালন করে সদস্যদের প্রস্তাবে কন্ঠভোটে আগামী তিন বছরের জন্য জনাব মোঃ রবিউল ইসলাম রবি সাবেক পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কে সভাপতি ও মনিরুজ্জামান বাবলু সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট জেলা ঢাকা কোচ মাস্টার কল্যান সমিতির কমিটি গঠন করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।