
ডাঃ আজাদ খান, ষ্টাফ রিপোর্টার, জামালপুর: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ‘র উদ্যোগে, ডিফেন্ডিং এনভায়রনমেন্টাল রাইটস এন্ড প্রোমোটিং জাস্টিস প্রকল্পের আওতায়, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার, দাওধারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জনাব প্রদীপ মুরং এর সভাপতিত্বে চেল্লাখালী ও ভোগাই নদী বিষয়ক কমিউনিটি কনসালটেশন অনুষ্ঠিত হয়।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক, প্রধান নির্বাহী, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)।
অতিথিদের আসন গ্রহণ ও স্ব: স্ব: পরিচয় পর্বের পর শুভেচ্ছা বক্তব্য ও বেলা র কার্যক্রম সম্পর্কে অবহিত করেন বেলার বিভাগীয় সমন্য়কারী বাবু গৌতম
চন্দ্র চন্দ । তিনি বেলার কার্যক্রম বিষয়ে বক্তব্য প্রদান করেন।
একটি ধারনা পত্র উপস্থাপন করেন জনাব মোহাম্মদ এনামুল হক। মুক্ত আলোচনার মাধ্যমে সকলের মতামত পেশ করেন।
উপমা চিসাং তাহার বক্তব্যে বলেন ভোগাই ও চেল্লাখালীর বালু উত্তোলনের ফলে ব্রীজটি মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ।
জনাব মামুনুর রশিদ বলেন, এলাকায় একাশি কাঠ গাছ লাগানোর ফলে আদার চাষ বন্ধ হয়ে গেছে, হাতির আক্রমনে জনবসতি সম্প্রসারিত হচ্ছে, পাহাড়ে হাতির খাবার না থাকায় এরূপ অবস্থার সৃষ্টি হচ্ছে।
জনাব সমির উদ্দিন বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের কারনে চেল্লাখালী এবং ভোগাই নদীর মারাত্বক সমস্যার সৃষ্টি হচ্ছে।এলাকার মধূটিলা রিসোর্ট এর পরিবেশ এর অবনতি ঘটছে।
মুক্ত আলোচনার পর সভাপতি তার আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন। এলাকার পরিবেশগত সমস্যার সমাধানে বেলার মাধ্যমে প্রশাসনের ব্যবস্থা গ্রহনের আহ্বান জানান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।