
টাঙ্গাইল প্রতিনিধিঃ আসন্ন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ৮ নং দেওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী
দেওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক যে কারনে জনপ্রিয়তার শীর্ষে তার সফলতার মূল কারন জনগনকে ভালোবাসা এবং বড়দের শ্রদ্ধা করা,ছোটদের স্নেহের অসহায়-গরিব মানুষদের পরসে বুকে আগলে নেওয়া করোনাকালিন লকডাউনে সময় হতদরিদ্র অসহায় মানুষের পাশে নিজ অবস্থান থেকে সাধ্যমত সহায়তা করেছেন।
নিয়মিত গরিব -অসহায় মানুষের বিয়ে টাকা দেওয়া মসজিদ,মাদাসাতে উন্নয়ন সব মময় কাজে সার্বিক সহযোগিতা থাকা, মানুষ মানুষের জন্য’ প্রচলিত এই কথার ভিত্তিতে পৃথিবী সৃষ্টির শুরু থেকেই সময়ে অসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা যুগে যুগে একটি বার্তাই দিয়েছে যে মানবতাই শক্তি, মানবতাই মুক্তি।ইতিহাস সাক্ষ্য দেয়, যারা মানুষের পাশে আস্থা নিয়ে দাঁড়িয়েছেন তারাই মানবতার কারিগর । দেওপাড়া ইউনিয়ন বাসীর কাছে মানবতার কারিগর হিসেবে শুনাম অর্জন করেছেন দেওপাড়া ইউনিয়ন বাসীর মাটি ও মানুষের নেতা গরিবের বন্ধু,অসহায় আর পথহারা মানুষের পথপ্রর্দশক দেওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
তিনি ছাত্র জীবন থেকে এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, হতদরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে এলাকার জনগণের প্রান ছুঁয়েছেন।
তার নিজ ইউনিয়নে ৯টি ওয়ার্ডে প্রতি বছর ঈদের সময় তিনি হতদরিদ্র-অসহায় মানুষের হাতে উপহারের প্যাকেট দিয়ে থাকেন।
স্থানীয়রা জানান, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সাহেব মানুষ হিসেবে খুবই ভাল। তিনি গরিব মানুষের পাশে আছেন একনিষ্ঠ ভাবে। কেউ তার কাছ বিমুখ হয়ে ফেরে না। বিশেষ করে প্রতি বছরই ঈদে তিনি অনেক গরিব মানুষকে ঈদ উপহার সামগ্রী দিয়ে থাকেন। করোনাকালিন সময় ত্রান সামগ্রীও দিয়েছেন।
মানবতার কারিগর মোহাম্মদ আব্দুর রাজ্জাক হতদরিদ্র অসহায় মানুষগুলোর পাশে তাকে সবসময়ই দেখা যায়, তিনি বিভিন্ন ভাবে মানুষ কে সহযোগিতা করেন তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে গরিব অসহায় মাানুষদের জন্য উপকার হবে তার মত মানবতার কারিগরকে চেয়ারম্যান নির্বাচিত করা দরকার।
মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে জনপ্রতিনিধি না হয়েও গরীব অসহায় মানুষকে ত্রানসামগ্রী উপহার দিয়েছেন
প্রতি বছর তিনি ঈদ উপহার দিয়ে থাকেন।
বিগত দিনেও এলাকার কর্মহীন ও অসহায় মানুষের পাশে ছিলেন, আগামীতেও এলাকার অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থাকবেন। সকলস্তরের মানুষের মুখে হাসি ফোটানোই তার উদ্দেশ্য একমাত্র চিন্তা এ সময় তিনি দেওপাড়া ইউনিয়ন বাসীর কাছে চশমা মার্কায় ভোট চান ও সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।