
মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর (সোমবার) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর ১ টা মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
অনুষ্ঠিত অপরাধ সভায় পুলিশ সুপার সহ সকল থানার অফিসার ইন-চার্জদের উদ্দেশ্যে মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে বিশেষ দিক -নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন। সভায় অভিন্ন মান দন্ডের আলোকে(পুলিশ হেডকোয়ার্টার’স কতৃক প্রণীত)-
নভেম্বর/২০২১ মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সরিষাবাড়ী থানা ওসি মীর রকিবুল হক , শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আঃ মজিদ
জামালপুর থানা শ্রেষ্ঠ এসআই খায়রুল ইসলাম, কশীগঞ্জ থানা শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী অফিসার -এএসআই মাহফুজুর কে পুরুষ্কৃত করা হয়।
উল্লেখ্য যে, ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ হাজার টাকা বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার হিসেবে বিতরণ করেন- জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।