ডাঃ আজাদ খান, ষ্টাফ রিপোর্টার, জামালপুর: তাং ২৭/১২/২০২১ ইং অদ্য শনিবার (২৭ নভেম্বর) সকাল ১০ ঘটিকার সময় জামালপুর পৌরসভার ৭নংওয়ার্ড অন্তর্গত পিটিআই গেইট, ফুলবাড়িয়ায় বাল্য বিবাহ প্রতিরোধে এক উঠোন বৈঠকের আয়োজন করা হয়।

উক্ত উঠোন বৈঠক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাশেদা ফারুকী, নির্বাহী পরিচালক অগ্রগামী মহিলা উন্নয়ন সংস্থা, মুন্সিপাড়া, জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাঈদা বেগম শ্যামা, সভানেত্রী জিগাতলা, অপরুপা মহিলা সমিতি, ফুলবাড়িয়া, জামালপুর।

জনাব মোহাম্মদ এনামুল হক, প্রধান নির্বাহী সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে), জামালপুর। বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ প্রতিরোধে দেশে আইন হয়েছে।

সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানাতে প্রতিনিয়ত সভা-সমাবেশ আর মানববন্ধন কর্মসূচি পরিচালিত হচ্ছে। কিন্তু তাতে বাল্যবিবাহ থেমে থাকছে না।

প্রত্যন্ত গ্রাম আর শহরের বস্তিগুলোতে তো বটেই, তথাকথিত শিক্ষিত আর সচেতন সমাজেও ঘটছে বাল্যবিবাহের ঘটনা। বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য আজকের এ উঠোন বৈঠক।

এ উঠোন বৈঠক অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন- জনাব আনিছুর রহমান, নির্বাহী পরিচালক অগ্রদূত সমাজ উন্নয়ন সংস্থা, জামালপুর, মানবাধিকার ও গণমাধ্যম কর্মী ডাঃ মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, ডাঃ মোঃ শাহিন রানা উজ্জল সহ সমাজের নানা শ্রেণীর ব্যাক্তিবর্গ ।।