টাঙ্গাইল প্রতিনিধি: উজানের ঢল ও ভারী বর্ষণের কারণে টাঙ্গাইলের নদ-নদীর পানি বাড়ছে। বৃহস্পতিবার(২৬ আগস্ট)
সকালে যমুনা নদীর পা‌নি বেড়ে বিপৎসীমার ৭ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হ”েছ।

এছাড়া জেলার ধলেশ্বরী‌তে ৪ সেণ্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৩ সেণ্টিমিটার এবং ঝিনাই নদীর পানি ৯
সেণ্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হ”েছ। টাঙ্গাইল পানি
উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে এ তথ্য জানাগেছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড(পাউবো) জানায়, গত দুই দিন যমুনা নদীর পা‌নি ¯ি’তিশীল
থাকার পর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের করণে জেলার অভ্যন্তরীণ নদীগুলোতে
পানি বাড়ছে। ফলে জেলার চরাঞ্চল, নি¤œাঞ্চল ও অভ্যন্তরীণ নদী তীরবর্তী এলাকার ফসলি জমি ও
ঘরবাড়ি প্লাবিত হ”েছ। নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় টাঙ্গাইল সদর
উপজেলা, কালিহাতী, বাসাইল, ভূঞাপুর, মির্জাপুর, বাসাইল ও নাগরপুর উপজেলার নিচু এলাকা
প্লাবিত হ”েছ। নি¤œাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলি‌য়ে গেছে ফসলি জমি।

কোথাও কোথাও নদী ভাঙন দেখা দি‌য়ে‌ছে।
টাঙ্গাইল পাউবো ও কৃষি বিভাগ জানায়, জেলার অভ্যন্তরীণ নদীগুলোতে পানি বাড়লেও ব্যাপক
ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পানি বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির আশঙ্কা
রয়েছে।

টাঙ্গাইল পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, যমুনা
নদীসহ জেলার সব নদীতে পা‌নি বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। ফলে নদীর পা‌নি নি¤œাঞ্চ‌ল প্লাবিত করছে।
টাঙ্গাইলে সাপের কামড়ে যুবকের মৃত্যু টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামে বৃহস্পতিবার(২৬
আগস্ট) ভোরে ঘরে ঘুমন্ত অব¯’ায় সাপের কামড়ে আশিক(২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় তার মৃত্যু হয়। নিহত আশিক ছিটমামুদপুর গ্রামের মনির হোসেনের ছেলে।
নিহতের চাচা শওকত হোসেন জানান, বুধবার রাতের খাবার শেষে আশিক প্রতিদিনের ন্যায় নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অব¯’ায় গভীর রাতে তাকে সাপে কামড় দেয়। পরে রাতেই তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অব¯’ায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) অনিমেষ ভৌমিক জানান, সাপের কামড়ে যুবকের
মৃত্যুর বিষয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

মির্জাপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা
স্বীকার করে জানান, আইনী প্রক্রিয়া শেষে আশিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।