
টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে মধুরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুপালি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
নিহত পুরুষের বাড়ি শেরপুরের শ্রীবরদী এবং শিশু ও নারীর বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জে বলে জানিয়েছে পুলিশ। ওসি মো. তারিক কামাল বলেন, মধুপুরগামী পিকআপভ্যানের সঙ্গে জামালপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই শিশু ও তার মাসহ তিনজন নিহত হয়। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে যোগাযোগ করা হচ্ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।