
যশোরের ঝিকরগাছা উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জেলার শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের মুনসুর আলীর ছেলে আলমগীর হোসেন (৪৫) ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বিখালী গ্রামের মশিউর রহমানের ছেলে মেহেদি হাসান মিলন (৩৫)। নাভারন হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান জানান, রাতে দুই যুবক মোটরসাইকেলে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী কোল্ডস্টোরের সামনে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। ঘটনার পরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।