
অর্জুন রায়, দিনাজপুরঃ
দিনাজপুরে পৃথক দুটি স্থান বজ্রপাতের ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) বিকেলে দিনাজপুর শহরের ৮ নম্বর নিউ টাউন রেলঘুণ্টি এলাকার মনোয়ার চৌধুরীর পুকুরের পাশের টিনশেড ঘরে বজ্রপাতে চারজন এবং চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়াপাড়ায় পুকুরে মাছ ধরার সময় তিনজনের মৃত্যু হয়।
মৃত্যু ব্যাক্তিরা হলেন- দিনাজপুর জেলা শহরের ৮ নম্বর নিউ টাউন রেলঘুণ্টি এলাকার সাদিকুলের ছেলে আপন (১৬), আমিনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), মৃত সিদ্দিকের ছেলে হাসান (১২) ও রাজু মন্ডলের ছেলে মিম (১২), চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়াপাড়ার মোকসেদের ছেলে নুর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৩) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২)।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়- ৮ নং নিউটাউনে কয়েকজন উঠতি বয়সের ছেলে পুকুরের পারে বসে মোবাইল ফোনে পাপজি ও ফ্রিফায়ার গেমস খেলছেন এমন সময় বৃষ্টি শুরু হলে পুকরের পারে থাকা একটি টিনশেড ঘরে আশ্রয় নেন তারা সেখানেই বজ্রপাতে চারজন নিহত হয়। এ সময় আহত হয় আরও তিনজন। আহতরা হচ্ছে- বাবলুর ছেলে আতিক (১৬), ইদ্রিসের ছেলে মমিনুল (১৭) ও আব্দুল গফুরের ছেলে সাজু (১৬)।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুখদেবপুর গুড়িয়াপাড়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে তিনজন নিহত হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।